Sub Section
অখণ্ড বঙ্গের বিভাজন রোধ তথা ভারতের ঐক্য সুনিশ্চিত করার উদেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের সুপ্রাচীন ঐতিহ্যকে সর্বস্তরে নবরূপে পুনঃপ্রতিষ্টা ও প্রচলন করেছিলেন। মানুষের সঙ্গে মানুষের বিভেদ নিরসন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে আজও রাখি বন্ধন উৎসব প্রাসঙ্গিক ও জরুরী।
তাই রাজ্য ব্যাপী সংস্কৃতি দিবস পালনের অনুষঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ আয়োজিত আমাদের হলদিয়া পৌরসভার ভাষা উদ্যান প্রাঙ্গনে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল (৭ ই আগস্ট ২০১৭)।
এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রী পূর্ণেন্দু শেখর নস্কর, মহকুমা শাসক, হলদিয়া ও চেয়ারপার্সন, বোর্ড অফ এডমিনিস্ট্রেটরস, হলদিয়া পৌরসভা।
আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে এই মহতী অনুষ্ঠান পালন করল হলদিয়া পৌরসভা।
Hall Booking
E-Newsletter
Complaint Box